২০ তৃণমূল সাংসদের ভবিষ্যৎ অনিশ্চিত, মুর্শিদাবাদে বড় চাল প্রাক্তন সাংবাদিকের!
বার্তা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত ২০ জন সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়ায় (এনসিপিআই) যোগ দেওয়ার পর তাঁদের সাংসদ পদ বাতিল নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। লোকসভার দলত্যাগ বিরোধী আইনের অধীনে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে স্পিকার ওম বিড়লা জবাব তলব করলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঝুলন্ত। সুপ্রিম কোর্টে বিচারাধীন এই আইনি টানাপোড়েনের মধ্যেই এনসিপিআই রাজ্য রাজনীতিতে নিজেদের প্রভাব বাড়াতে একধাপ এগিয়ে রাজনৈতিক কৌশল নির্ধারণ শুরু করেছে।
পরিস্থিতির জটিলতা সত্ত্বেও মুর্শিদাবাদ জেলায় সংগঠন শক্তিশালী করতে সক্রিয় হয়েছে এনসিপিআই। শুক্রবার দলের সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রাক্তন সাংবাদিক রাজীব ঘোষকে বহরমপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘদিন সংবাদমাধ্যমে দায়িত্ব পালনের পর সম্প্রতি রাজনীতিতে পদার্পণ করা রাজীব ঘোষকে দলীয় নেতৃত্বে এনে জেলায় রাজনৈতিক গতি আনাই এনসিপিআই-এর মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।