২০২৭ থেকে বদলে যাচ্ছে আইসিএসই পরীক্ষার সময়, সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা!

বার্তা ডেস্কঃ

দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৭ সাল থেকে আইসিএসই পরীক্ষার সময় এক ঘণ্টা এগিয়ে আনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ্যামিনেশনস। এতদিন পর্যন্ত এই পরীক্ষা সাধারণত সকাল এগারটায় শুরু হলেও, নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী বছর থেকে তা সকাল দশটায় শুরু হবে। সময় পরিবর্তনের এই পদক্ষেপে পরীক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষ উভয় পক্ষই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

নতুন সময়সূচি অনুযায়ী সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার পর প্রথম পনেরো মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে এবং দশটা পনেরো মিনিট থেকে উত্তর লেখা শুরু করা যাবে। এর ফলে দুই ঘণ্টার পরীক্ষা দুপুর বারোটা পনেরো মিনিটে এবং তিন ঘণ্টার পরীক্ষা দুপুর একটা পনেরো মিনিটে শেষ হবে। পূর্বে আইসিএসই পরীক্ষা দেরিতে শেষ হওয়ার কারণে একই স্কুলগুলিতে অনুষ্ঠিত আইএসসি পরীক্ষার প্রস্তুতি ও আসন বিন্যাসে বড় ধরনের সমস্যা তৈরি হতো। এখন পরীক্ষার সময় এগিয়ে আসায় হল খালি করা এবং পরবর্তী পরীক্ষার ব্যবস্থা করা অনেকটাই সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *