ভোটার তালিকায় নাম নেই? নির্বাচন কমিশনের এই বড় সিদ্ধান্তে মিলবে সমাধান!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এসআইআর (SIR)-এর খসড়া তালিকা থেকে বাদ পড়া সাধারণ মানুষের জন্য আশার আলো দেখাল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অতীতে নাম থাকা ব্যক্তিরা ফের নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম ৬ জমা দিয়ে আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়াকে কোনোভাবেই মিথ্যা তথ্য প্রদান হিসেবে গণ্য করা হবে না। তবে শর্ত একটাই—আবেদনকারীর নাম দেশের অন্য কোনো লোকসভা বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় থাকা চলবে না। দিল্লি হাইকোর্টের রায়ের ওপর ভিত্তি করে দেশের প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SSR) প্রক্রিয়া। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা এবং ১৬ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে। এরই মাঝে মুখ্য নির্বাচনী আধিকারিকের সর্বদলীয় বৈঠকে ফর্ম ৭-এর সম্ভাব্য অপব্যবহার নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে শাসক ও বিরোধী দলগুলি। এক কেন্দ্র থেকে একাধিক ভোটারের নাম বাদ দেওয়ার আবেদনের সুযোগ থাকলে প্রকৃত ভোটাররা হেনস্থার মুখে পড়তে পারেন বলে দাবি জানানো হয়েছে। সব মিলিয়ে, খসড়া তালিকা থেকে বাদ পড়াদের ফের নাম তোলার সুযোগ দেওয়ার পাশাপাশি নাম কাটার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই এখন কমিশনের মূল চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *