স্ত্রীর চ্যালেঞ্জ জয় করে বিদেশের মাটিতে পিএইচডি, মেয়ের সাফল্যে গর্বিত সিঙ্গল ফাদার সাগ্নিক!

বার্তা ডেস্কঃ

টেলিপর্দার খলনায়ক হিসেবে পরিচিত অভিনেতা সাগ্নিক চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন এক কঠিন সংগ্রামের দলিল। ২০০৪ সালে ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রী আদালতে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন যে তিনি সন্তানদের মানুষ করতে পারবেন না। সেই অপমানকে জেদে পরিণত করে দীর্ঘ ২২ বছর ধরে শুটিং ও সংসার সামলে একা হাতে দুই সন্তানকে মানুষ করেছেন এই লড়াকু অভিনেতা।

অবশেষে সেই দীর্ঘ সংগ্রামের মধুর ফল মিলল, যখন তাঁর মেয়ে নেদারল্যান্ডের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন। জার্মানি থেকে মাস্টার্স এবং পরবর্তীতে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় ডক্টরেট অর্জনের এই সাত বছরের দীর্ঘ পথচলায় মেয়েকে একা লড়তে হয়েছে। ভিসার সমস্যার কারণে পাশে থাকতে না পারলেও লাইভ স্ট্রিমিংয়ে মেয়ের সাফল্য দেখে আবেগে ভেসেছেন গর্বিত সিঙ্গল ফাদার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *