দীপাবলির আগে ঘর পরিষ্কার করছেন! বাস্তুশাস্ত্রের এই ৭ ভুল ডেকে আনতে পারে চরম বিপদ?

বার্তা ডেস্কঃ

উৎসব মানেই ঘরবাড়ি পরিষ্কার করে আলোয় সাজিয়ে তোলা। তবে দীপাবলির আগে ঘর সাফাই করার সময় অজান্তেই কিছু বড় ভুল করে ফেলেন অনেকেই। ইন্ডিয়ান ইন্সটিটিউশন অব বৈদিক সায়েন্সের মতে, এই ৭টি ভুল করলে নেমে আসতে পারে বড় বিপত্তি। প্রথমত, বাড়িতে অযথা অপ্রয়োজনীয় আবর্জনা ও জঞ্জাল জমিয়ে রাখবেন না। দ্বিতীয়ত, মা লক্ষ্মীকে স্বাগত জানাতে বাড়ির প্রধান প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার ও আলোকিত রাখুন, অন্ধকার বা অগোছালো রাখবেন না। তৃতীয়ত, ঘরে থাকা কোনো ভাঙাচোরা বা অব্যবহার্য জিনিস অবিলম্বে ফেলে দিন। চতুর্থত, রান্নাঘর ও বাথরুম পরিষ্কারের পাশাপাশি গ্যাস ওভেনে কোনো লিক আছে কি না তা উৎসবের আগেই পরীক্ষা করে নিন।

পঞ্চমত, দীপাবলির সময় ঠাকুরঘর সাজানোর ক্ষেত্রে সেটিকে ঘিঞ্জি না করে খোলামেলা রাখুন এবং উজ্জ্বল রঙের ব্যবহার করুন। ষষ্ঠত, লোককথা অনুযায়ী দীপাবলির দিন সূর্যাস্তের পর ভুলেও ঘর ঝাড়ু দেবেন না, সমস্ত পরিষ্কারের কাজ দিনের আলো থাকতেই শেষ করুন। সপ্তমত, পুজোর টেবিলে গাঢ় বা অনুজ্জ্বল রঙের পরিবর্তে একটি উজ্জ্বল রঙের কাপড় বিছিয়ে রাখুন এবং সঙ্গে তাজা গাঁদা ফুল ব্যবহার করুন। উৎসবের এই দিনগুলিতে বাস্তুর এই নিয়মগুলি মেনে চললে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এবং সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *