বর্ষায় উধাও হওয়া কালী মূর্তি ফিরল পুজোর আগে, মায়ের আবির্ভাবে গ্রামে ভক্তির জোয়ার!
November 5, 2026
বার্তা ডেস্কঃ
বর্ষায় মন্দির থেকে হারিয়ে যাওয়া মা কালীর মূর্তি পুজোর ঠিক আগে ফিরে এল সুন্দরবনের পুঁইজালী গ্রামে। রায়মঙ্গল নদীতে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবী বাবলু মণ্ডলের জালে মূর্তিটি ধরা পড়ে। তিনি সেটি মাধবকাটি গ্রামের একটি মন্দিরে স্থাপন করেন এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ভিডিও দেখে পুঁইজালী গ্রামের বাসিন্দারা দাবি করেন, এই মূর্তিটিই তাঁদের হারিয়ে যাওয়া দেবীমূর্তি।
উভয় গ্রামের বাসিন্দা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। মাধবকাটি মন্দির কমিটি প্রমাণ যাচাই করে পুঁইজালী গ্রামের কমিটির হাতে মূর্তিটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পুঁইজালী কালিব বাড়িতে অত্যন্ত আনন্দ ও ভক্তির সঙ্গে দেবীকে পুনরায় স্থাপন করার প্রস্তুতি শুরু হয়েছে। ঘরে মা ফিরে আসায় গোটা গ্রামে খুশির জোয়ার বইছে।