মাসের শেষেই মিলবে মোটা টাকা, সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

বার্তা ডেস্কঃ

রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশমতো ১২ হাজার কোটি টাকার প্রাপ্য মেটানোর পাশাপাশি বকেয়া থাকা অতিরিক্ত ৪ হাজার কোটি টাকাও চলতি মাসের শেষেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এটি সম্পূর্ণ তাঁদের ন্যায্য পাওনা বলেই উল্লেখ করেন তিনি। একইসঙ্গে, আগামী দিনে সপ্তম বেতন কমিশনের সুপারিশ পেলে এই অর্থবর্ষেই তার কাজ শুরু করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, রাজ্যের ৫০ লক্ষেরও বেশি কৃষককে কালই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে, যার সুফল পাবেন সরকারি কর্মচারীদের পাশাপাশি পৌরসভা, পঞ্চায়েত, বোর্ড এবং সরকারি স্কুল ও কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মীরাও। এছাড়া সম্প্রতি মহার্ঘ ভাতা ২০ শতাংশ বৃদ্ধি করায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতার ব্যবধানও অনেকটাই কমেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *