নির্বাচন কমিশনের ভোলবদল! জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের

বার্তা ডেস্কঃ

এসআইআর (SIR) নিয়ে তীব্র বিতর্কের মাঝেই ফর্ম-৬ (Form-6) জমা দেওয়ার নিয়ম ও অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া পুরনো ভোটারদের ক্ষেত্রেও ফর্ম-৬ জমা দেওয়ার ছাড় মিলবে বলে জানানো হয়েছে। কমিশনের এই অবস্থান বদলকে হাতিয়ার করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের কড়া ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফর্ম-৬ এবং এসআইআর-এর ঘোষণাপত্র আলাদা করা হয়েছে, যা নিয়ে এর আগে কমিশনের অন্দরেই মতবিরোধ দেখা দিয়েছিল। পুরনো ভোটারদের অনেকেই নতুন করে ফর্ম জমা দিতে ভয়ের মধ্যে থাকলেও কমিশন পরিষ্কার করেছে যে, শুধু খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে কেউ মিথ্যা ঘোষণার দায়ে অভিযুক্ত হবেন না। তবে এই পরিস্থিতির তীব্র সমালোচনা করে অভিজিৎ দীপকের পাশাপাশি সিজিপি-র সহ-আহ্বায়ক সৌরভ দাসও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *