নিষিদ্ধ বাজি বিক্রির আসর জমজমাট, আচমকা হানা দিয়ে বাজিমাত পুলিশের!

বার্তা ডেস্কঃ

 

হাড়ালে প্রকাশ্যে শব্দবাজি বিক্রি, আচমকা অভিযানে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: প্রকাশ্যে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে হাড়ালে অভিযান চালাল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বারুইপুর থানার হাড়াল বাজারে এই বিশেষ অভিযান চালানো হয়।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় হাড়াল বাজারের বিভিন্ন দোকানে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার একটি বিশেষ টিম সেখানে হানা দেয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। উপস্থিত ছিলেন বারুইপুরের এসডিপিও অনুপ্রিয়া চৌধুরী এবং বারুইপুর থানার আইসি শান্তনু মিত্র। পুলিশের এই আচমকা অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *