রাম চরিত্রে অভিনয়ের ভয় ও চ্যালেঞ্জ নিয়ে যা বললেন রণবীর কাপুর!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৫ নভেম্বর মুক্তি পেল বহু প্রতিক্ষীত সিনেমা ‘রামায়ণ’। দীর্ঘ উনিশ বছরের অভিনয় কেরিয়ারে প্রথমবার পৌরাণিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে রণবীর কাপুর জানান, ‘অ্যানিম্যাল’ বা ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবিতে যতটা সৃজনশীল স্বাধীনতা থাকে, হাজার হাজার বছর আগের ঐতিহাসিক ও পৌরাণিক ‘রাম’ চরিত্রের ক্ষেত্রে তা অনেকটাই সীমিত। মূল কাহিনি অপরিবর্তিত রেখে দর্শকের দরবারে চরিত্রটির বিশ্বাসযোগ্যতা বজায় রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে তিনি উল্লেখ করেন।

চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের যোগ্যতা নিয়ে সংশয় এবং মিশ্র প্রতিক্রিয়ার আশঙ্কায় যথেষ্ট ভয় ও অনিশ্চয়তা কাজ করেছিল বলে অকপটে স্বীকার করেন রণবীর। তবে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে গল্পের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসের মাধ্যমেই চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন তিনি। হাঁটাচলা, ব্যক্তিত্ব এবং দর্শকের প্রত্যাশা পূরণের মতো বিষয়গুলি নিয়ে অতিরিক্ত সচেতন থেকেও শেষ পর্যন্ত জীবনের এই বিরল সুযোগটিকে তিনি সফলভাবে কাজে লাগিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *