স্মৃতি-হরমনপ্রীত দ্বৈরথ দিয়েই ডাব্লিউপিএলের দুর্দান্ত সূচনা!

বার্তা ডেস্কঃ স্মৃতি-হরমনপ্রীত দ্বৈরথ দিয়ে ডাব্লিউপিএলের পর্দা উঠছে, সূচি প্রকাশ করল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলা প্রিমিয়ার লিগের পঞ্চম সংস্করণের সূচি ঘোষণা করেছে, যা আগামী ২০২৭ সালের ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বরোদা ও মুম্বইয়ে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি এবং দুইবারের খেতাবজয়ী মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে, যার ফলে প্রথম ম্যাচ থেকেই জমজমাট লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। প্রতিযোগিতার প্রথম পর্বের ম্যাচগুলি ১৪ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বরোদার কোটাম্বিতে অবস্থিত বিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সব ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে।

এরপর মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে বাকি ম্যাচগুলি খেলা হবে, যা ২৬ জানুয়ারি আরসিবি বনাম মুম্বই ম্যাচ দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি লিগ পর্বের সমাপ্তি ঘটবে। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ এবং ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। গত মরসুমে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও বরোদায় টুর্নামেন্ট হলেও, বর্তমানে ডিওয়াই পাতিল স্টেডিয়াম সংস্কার করার কারণে বোর্ড ভেন্যু পরিবর্তন করার এই সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *