ওবিসি সংরক্ষণে ঐতিহাসিক জয়, বেতনের অঙ্কে আর নেই কোনো বাধা!
November 7, 2026
কেবল বেতনের আয়ের ওপর ভিত্তি করে ওবিসি প্রার্থীদের ‘ক্রিমি লেয়ার’-এর অন্তর্ভুক্ত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই যুগান্তকারী রায়ে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী স্বস্তি পেয়েছেন। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, বেতনের হিসাব করে ভুলভাবে প্রার্থীদের সরকারি সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এবার সেই জটিলতার অবসান ঘটল।
আদালত কেন্দ্রীয় সরকারের সেই আবেদন খারিজ করে দিয়েছে, যেখানে ১১ মার্চের রায় কেবল ভবিষ্যতের নিয়োগে কার্যকর করার আর্জি জানানো হয়েছিল। এর ফলে আগের আইনি লড়াই করা প্রার্থীরা সংরক্ষণের সুবিধা পাবেন।