আন্ডারওয়ার্ল্ডের চাপে শেষ ক্যারিয়ার! বলিউডের অন্ধকার জগতের বিস্ফোরক সত্যি ফাঁস করলেন বিবেক ওবেরয়!
November 7, 2026
বলিউডের প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক বিবেক ওবেরয়
বলিউডের অন্ধকার দিক ও প্রভাবশালী গোষ্ঠীর ষড়যন্ত্র নিয়ে মুখ খুলেছেন অভিনেতা বিবেক ওবেরয়। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ২০০৪ সালে ইন্ডাস্ট্রির অন্যায় ও অনিয়মের প্রতিবাদ করায় একটি প্রভাবশালী মহল তাঁকে পরিকল্পিতভাবে কোণঠাসা করে ফেলে। সেই সময় ক্যারিয়ারের স্বর্ণযুগে থেকেও তিনি বয়কটের শিকার হন, যা তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়।
বিবেকের এই বিস্ফোরক মন্তব্য বলিউড পাড়ায় নতুন করে শোরগোল ফেলেছে। ইন্ডাস্ট্রিতে আধিপত্য বিস্তার ও স্বজনপোষণ নিয়ে আবারও তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।