প্রিয় ওল্ড মঙ্ক কেন নিষিদ্ধ? কারণ জানলে চমকে যাবেন!

মহারাষ্ট্রে ওল্ড মঙ্কের বিক্রি বন্ধ

উৎপাদন প্রক্রিয়ায় ত্রুটি এবং লেবেলে বিভ্রান্তিকর তথ্যের অভিযোগে মহারাষ্ট্রে জনপ্রিয় পানীয় ‘ওল্ড মঙ্ক’-এর বিক্রি সাময়িকভাবে বন্ধ করেছে খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণকারী সংস্থা (FSSAI)। রায়গড়ের খোপোলিতে অবস্থিত উৎপাদন কেন্দ্রে পরিদর্শনের পর সংস্থাটি এই কড়া পদক্ষেপ নেয়। বিশেষ করে পানীয়টি ‘খাঁটি রাম’ কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকায় নিয়ন্ত্রক সংস্থাটি আপত্তি জানায়।

বর্তমানে সংশ্লিষ্ট কোম্পানি বোতলের লেবেল পরিবর্তনের কাজ শুরু করেছে। আইনি জটিলতা কাটিয়ে কবে নাগাদ বাজারে এই পানীয় পুনরায় ফিরবে, তা এখনও নিশ্চিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *