পুজোর পাস দুর্নীতি কাণ্ড: ইন্দ্রনীলের ‘ডানহাত’ ধ্রুবজ্যোতির সংস্থাকে মমতার আমলে ৫০ কোটির সাব-কন্ট্রাক্ট!

পুজোর পাস বিক্রি মামলার তদন্তে নেমে চাঞ্চল্যকর আর্থিক লেনদেনের তথ্য পেল লালবাজার। তদন্তকারীদের দাবি, পাস দুর্নীতির চক্রে ধ্রুবজ্যোতি বসু ছিলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ডানহাত। ধ্রুবজ্যোতির মালিকানাধীন ‘থার্ড লাইন এ ক্রিয়েশন’ নামক সংস্থা থেকে ইন্দ্রনীল সেন ও তাঁর মেয়ের সঙ্গে যুক্ত দুটি সংস্থায় ১ কোটি ৫০ লক্ষ টাকার বেশি পাঠানো হয়েছে। পাশাপাশি, কালো টাকা সাদা করার উদ্দেশ্যে ‘মাস আর্ট সোসাইটি’-তে ৬৬ লক্ষ টাকা পাঠানোর তথ্যও উঠে এসেছে, যা আদতে ইন্দ্রনীলের বলেই মনে করছে পুলিশ। গত ৪ নভেম্বর ধ্রুবজ্যোতিকে গ্রেফতার করা হয়েছে এবং ১৩ নভেম্বর পর্যন্ত তাঁর পুলিশি হেফাজত চলছে।

তদন্তে আরও জানা গিয়েছে, অতীতে মমতার আমলে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেনের আমলে ৫০ বারেরও বেশি টেন্ডার পেয়েছিল ধ্রুবজ্যোতির সংস্থা। সবমিলিয়ে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ৫০ কোটি ৩১ লক্ষ টাকার সাব-কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। ধ্রুবজ্যোতি বসু আরও দুটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। গোয়েন্দারা বর্তমানে ওই সংস্থাগুলির ব্যবসায়িক লেনদেন, আয়-ব্যয়ের হিসাব এবং অন্যান্য আর্থিক নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *