৫০ হাজার দুর্নীতিবাজের ঠাঁই হবে নতুন জেলে! বিস্ফোরক হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ভুয়ো চিকিৎসক ইস্যু থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনরেগা, স্বাস্থ্যসাথী, আবাস যোজনা এবং আমফান দুর্নীতির অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, রিপোর্ট হাতে আসার পরই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। দুর্নীতির সমস্ত অর্থ উদ্ধার করতে এবং অভিযুক্তদের সম্পত্তি নিলাম করতে একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে নীচুতলা থেকে শীর্ষস্তর পর্যন্ত দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু দাবি করেন, সরকারি তহবিলের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জোরালো ভাষায় বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করতে এবার একটি বিশাল জেল তৈরি করা হচ্ছে, যেখানে একসঙ্গে প্রায় পঞ্চাশ হাজার লোককে বন্দি রাখা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *