প্রেসিডেন্সিতে বিবেকানন্দকে নিয়ে কুরুচিকর মন্তব্য, বহিষ্কৃত দুই পড়ুয়া!
প্রেসিডেন্সিতে শৃঙ্খলাভঙ্গে শাস্তি, যাদবপুরে পিএইচডি তথ্য তলব
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর স্টুডেন্টশিপ বাতিল করেছে কর্তৃপক্ষ। গত ১৪ জুলাই ক্যাম্পাসে পোস্টারের মাধ্যমে বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তরা ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্সে ভর্তি বা একাডেমিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানিয়েছেন, প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করার বিষয়ে কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠায় নড়েচড়ে বসেছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। গত পাঁচ বছরে পিএইচডি তত্ত্বাবধান সংক্রান্ত বিস্তারিত তথ্য বিকাশ ভবনে তলব করা হয়েছে। বিশেষ করে আর্টস ফ্যাকাল্টির ভর্তি প্রক্রিয়া নিয়ে ওঠা অনিয়মের অভিযোগগুলি দপ্তরটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।