বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল ভারতের এই দুই রেস্তোরাঁ!
November 7, 2026
বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় জায়গা করে নিয়ে আন্তর্জাতিক স্তরে ভারতীয় রন্ধনশিল্পের উৎকর্ষ প্রমাণ করল মুম্বইয়ের ‘মাস্ক’ ও হিমাচলের ‘নার’। ২০২৬ সালের এই তালিকায় ২৬তম স্থানে রয়েছে মুম্বইয়ের মহালক্ষ্মীতে অবস্থিত ‘মাস্ক’, যা আধুনিক ও প্রথাগত স্বাদের মেলবন্ধনের জন্য পরিচিত। অন্যদিকে, ৪৯তম স্থানে থাকা হিমাচলের কসৌলির ‘নার’ পেয়েছে মর্যাদাপূর্ণ ‘সাসটেইনেবল রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড’।
শেফ বরুণ টোটলানির নেতৃত্বে ‘মাস্ক’ তার সাহসী মেনুর জন্য প্রশংসিত। অপরদিকে, শেফ প্রতীক সাধুর ‘নার’ স্থানীয় উপকরণ ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে হিমালয়ের খাদ্যঐতিহ্যকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।