অভিষেকের বাড়ির সামনে মমতা! পুলিশি আচরণের কড়া সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
কালীঘাটে দফায় দফায় সংঘর্ষ, অভিষেকের বাড়ির সামনে জারি ১৬৩ ধারা
কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট এলাকা। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ ও ধস্তাধস্তির জেরে এলাকাটি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। রাতভর চলা এই সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সাংসদের জন্মদিনকে কেন্দ্র করে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় এবং বিজেপি কর্মীদের উপস্থিতিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়, যা পরে ধস্তাধস্তিতে রূপ নেয়। দফায় দফায় সংঘর্ষের ফলে এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উত্তেজনার আঁচ আঁচ করতে পেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে ১৬৩ ধারা জারি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় কড়া পুলিশি নজরদারি বজায় রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর।