সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে বড় বিপাকে নির্মাতারা, দিল্লি হাইকোর্টের কড়া নির্দেশ!

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্বের অননুমোদিত ব্যবহারের অভিযোগে ‘দুসরা’ ছবির ওপর শর্তসাপেক্ষ নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। বিচারপতি তেজস কারিয়া ছবিটির বাণিজ্যিক প্রদর্শনীর জন্য নির্মাতাদের ২ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, ছবিটির শুরু ও শেষে স্পষ্ট ডিসক্লেমার দিতে হবে যে, সৌরভ গাঙ্গুলি তাঁর ব্যক্তিত্ব ব্যবহারের অনুমতি দেননি। এই শর্ত অমান্য করলে ছবিটির বাণিজ্যিক প্রদর্শন নিষিদ্ধ হবে। সৌরভের নাম ও জীবনের ঘটনা বিনা অনুমতিতে ব্যবহারের জেরেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *