সপ্তম বেতন কমিশন নিয়ে নবান্নের বড় ঘোষণা, সরকারি কর্মীদের মুখে হাসি!
রাজ্যের ২৫টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং ১৪টি উন্নয়ন পর্ষদ ও নিগমের অশিক্ষক কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়েছে। এর ফলে কলকাতা ও যাদবপুরসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অশিক্ষক কর্মীরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও বিভিন্ন উন্নয়ন পর্ষদের কর্মীরা এই বেতন কাঠামোর অন্তর্ভুক্ত হবেন।
কমিশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাকরির শর্ত ও বেতন পরিকাঠামো পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে। সুপারিশের ভিত্তিতে নবান্ন পরবর্তী সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বেতন বৃদ্ধির নির্দিষ্ট হার এখনো জানানো হয়নি। কমিশন পর্যালোচনার পর এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।