ভুয়ো ডাক্তার রুখতে বড় পদক্ষেপ, রাজ্যের ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের নথি যাচাই!

রাজ্যে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত বিতর্কের আবহে ১৯৯৬ সাল থেকে নথিভুক্ত সমস্ত চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা পুনরায় যাচাইয়ের বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বচ্ছতা নিশ্চিত করতে চালু করা হবে ‘নো ইয়োর ডক্টর’ (KYD) কর্মসূচি। সশরীরে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নথিপত্র যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া, প্রয়াত বা অবসরপ্রাপ্ত চিকিৎসকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বর্তমান রেজিস্ট্রেশন বৈধ থাকবে। চিকিৎসকরা যাতে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *