শচীনের বারণ উপেক্ষা! ১৫ বছর বয়সেই ইতিহাস গড়তে তৈরি ভারতের এই বিস্ময় বালক!

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সৈয়দ মুশতাক আলী ট্রফির জন্য বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৫ বছর বয়সী তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীকে দলের অধিনায়ক ঘোষণা করেছে। ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে এত কম বয়সী খেলোয়াড়ের কাঁধে নেতৃত্ব তুলে দেওয়াকে অনেকেই সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।

টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষিত ১৬ সদস্যের এই দলে সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন সুরজ কাশ্যপ। দেশের ৩৮টি দলের এই মেগা টুর্নামেন্টে তরুণ বৈভব নিজের প্রতিভা ও নেতৃত্বের দক্ষতায় দলকে কতটা এগিয়ে নিতে পারেন, তা এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *