দিল্লির বস্তি থেকে লস অ্যাঞ্জেলেসের মেয়র! কেরালার মেয়ের ঐতিহাসিক জয়ে স্তব্ধ বিশ্ব
November 8, 2026
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ নিত্যা রমন। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি বর্তমান মেয়র কারেন বাসকে পরাজিত করেছেন। চূড়ান্ত ফলাফলে নিত্যা ৫২.৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে কারেন বাস পেয়েছেন ৪৭.৩০ শতাংশ। এই জয়ের মাধ্যমে তিনি লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
কেরালার ত্রিশূরে জন্ম নেওয়া নিত্যা হার্ভার্ড ও এমআইটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। দীর্ঘ সময় ধরে আবাসন সংকট ও গৃহহীন মানুষের অধিকার নিয়ে কাজ করা নিত্যা সিটি কাউন্সিলেও সফল ছিলেন।