বলিউডের অন্ধকার জগত নিয়ে মুখ খুললেন বিবেক ওবেরয়!

বলিউডে কোণঠাসা করার নেপথ্যে প্রভাবশালী মহল: বিস্ফোরক বিবেক ওবেরয়

বলিউডের অন্ধকার দিক ও নিজের ক্যারিয়ারের পতনের নেপথ্যে থাকা কারণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা বিবেক ওবেরয়। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ২০০৪ সাল থেকে ইন্ডাস্ট্রির একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁকে কোণঠাসা করে রেখেছে। অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ায় ওই মহলটি তাঁকে একঘরে করার নীতি গ্রহণ করে। ফলে ক্যারিয়ারের স্বর্ণযুগেও তিনি একের পর এক কাজ থেকে বঞ্চিত হয়েছেন।

দীর্ঘদিনের গুঞ্জন ছাপিয়ে বিবেকের এই দাবি বলিউডের অন্দরমহলের নোংরা রাজনীতির দিকেই আঙুল তুলছে। বয়কটের মুখে পড়ে তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন বলেও জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *