ইরানে আবারও বড় হামলার প্রস্তুতি, কী বললেন ট্রাম্প!

ইরানে সামরিক অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির প্রয়োজনে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।

অন্যদিকে, সংকট নিরসনে কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা চললেও সমঝোতার পথ এখনো রুদ্ধ। তেহরান শর্তসাপেক্ষে আলোচনার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুকে প্রাধান্য দিচ্ছে। উভয় পক্ষের অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *