দীপাবলিতে ফের বাড়ল সোনার দাম, জেনে নিন আজকের লেটেস্ট রেট!

 

কলকাতায় ঊর্ধ্বমুখী সোনার দাম, বাড়ল রুপোর দরও

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: সপ্তাহের শেষ দিন রবিবার কলকাতায় বাড়ল সোনা ও রুপোর দাম। এদিন ২২ ও ২৪ ক্যারেট—উভয় প্রকার সোনার দামই আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দরও।

এদিন কলকাতায় ২২ ক্যারাট হলমার্ক সোনার ১ গ্রামের দাম ৪৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৬১০ টাকা। সেই হিসেবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৪৫০ টাকা বেড়ে হয়েছে ১,৩৬,১০০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৪,৫০০ টাকা বেড়ে পৌঁছেছে ১৩,৬১,০০০ টাকায়।

অন্যদিকে, ২৪ ক্যারাট বা খাঁটি সোনার দামও এদিন ঊর্ধ্বমুখী। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৪০ টাকা বেড়ে হয়েছে ১৪,৩১৫ টাকা। ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,৪৩,১৫০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ১৪,৩১,৫০০ টাকায়।

সোনার পাশাপাশি রবিবার রুপোর দামেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এদিন ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ১৮,৬৩৫ টাকা। এছাড়া এক কেজি রুপোর দাম ১,০০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৬,৩৫০ টাকা।

উল্লেখ্য, সোনার বিশুদ্ধতা ক্যারেটের ওপর নির্ভর করে। ২৪ ক্যারেট সোনা বিশুদ্ধতম হিসেবে বিবেচিত হয়, যার ফলে এর দাম ২২ ক্যারাটের তুলনায় বেশি হয়। অন্যদিকে, ২২ ক্যারেট সোনায় অন্য ধাতুর মিশ্রণ থাকায় তার দাম তুলনামূলক কম থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *