গুজরাটের মন্দিরের আদলে বারাসাতে বাজিমাত, কেএনসি রেজিমেন্টের এবারের চমক কি দেখলেন!

গুজরাটের মন্দিরের আদলে বারাসাতে কালীপুজোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদন, বারাসাত: শারদ উৎসবের রেশ কাটতেই কালীপুজোর প্রস্তুতিতে সেজে উঠেছে বারাসাত। এ বছর কেএনসি রেজিমেন্ট ক্লাবের মণ্ডপ তৈরি হচ্ছে গুজরাটের বিখ্যাত স্বামীনারায়ণ মন্দিরের আদলে। বাঁশ, প্লাইউড ও ফাইবারের সমন্বয়ে গড়ে তোলা এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম কারুকার্য। শতাধিক কারিগরের দিনরাত পরিশ্রমে তৈরি এই মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা উদ্যোক্তাদের।

ক্লাবের ৬৭ বছরের ঐতিহ্যবাহী এই পুজোয় থাকছে কৃষ্ণনগরের প্রতিমা ও চন্দননগরের আলোকসজ্জা। মণ্ডপের পাশাপাশি সংলগ্ন এলাকাও সুসজ্জিত করা হচ্ছে। মন্দির স্থাপত্য ও নান্দনিকতার মেলবন্ধনে এবার দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশা করছেন আয়োজকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *