কালীপুজোয় বারাসত ও মধ্যমগ্রামে নামছে ৩ হাজার পুলিশ, জারি একগুচ্ছ কড়া যান বিধিনিষেধ!

উত্তর ২৪ পরগনার বারাসত ও মধ্যমগ্রামের ২,৬১৪টি কালীপুজোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে প্রস্তুত বারাসত জেলা পুলিশ। নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে ৩ হাজার পুলিশকর্মী, যাদের তদারকিতে থাকবেন ২ জন পুলিশ সুপার ও ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার। বিশেষ করে ১১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ৩৯টি বড় বাজেটের পুজোয় বাড়তি নজরদারি চালানো হবে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত জাতীয় সড়ক ও টাকি রোডে জরুরি পরিষেবা ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।

দূরপাল্লার বাস ও ট্রাক আড়াই নম্বর গেট হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে এবং দেগঙ্গা-বসিরহাটের গাড়ি চলবে বাদু রোড দিয়ে। সেন্ট্রাল বাস টার্মিনাস বন্ধ রেখে আরিফবাড়ি, আরদেবক ও যশোর রোডে বিকল্প স্ট্যান্ড করা হয়েছে। দর্শকদের সুবিধার জন্য নির্দিষ্ট করা হয়েছে একাধিক পার্কিং জোন। এছাড়া বিমান চলাচলের নিরাপত্তার স্বার্থে মধ্যমগ্রাম থানা এলাকায় ফানুস ওড়ানো ও লেজার লাইট ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *