টানা ৩ দিন ব্যাহত চক্ররেল! চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কায় নিত্যযাত্রীরা

প্রশাসনের অনুরোধে গঙ্গা ঘাটে প্রতিমা বিসর্জনের ভিড় ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ৩ দিন চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ৯ থেকে ১১ নভেম্বর প্রতিদিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা সম্পূর্ণ ও আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে এই ট্রেন চলাচল। ফলে শিয়ালদা ডিভিশনের অন্তর্গত এই রুটে যাতায়াতকারী নিত্যযাত্রী ও বিশেষ করে অফিস ফেরত মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়সীমায় একাধিক লোকাল ট্রেন টালা ও বালিগঞ্জ স্টেশনে আংশিকভাবে যাত্রা শেষ বা শুরু করবে। পাশাপাশি কিছু ট্রেনকে শিয়ালদা উত্তর হয়ে এবং কাঁকুড়গাছি-বালিগঞ্জ পরিবর্তিত রুট দিয়ে ঘুরপথে চালানো হবে। প্রতিমা বিসর্জনের কারণে চক্ররেলে চলাচলে এই পরিবর্তন আনায় যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই অল্টারনেটিভ রুট বা বিকল্প পরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *