দিল্লির যমুনায় নতুন চমক! বিলাসবহুল ‘নমো যমুনা’ ক্রুজে ভ্রমণের সুযোগ, ভাড়া কত?
November 10, 2026
দিল্লির যমুনা নদীতে আধুনিক ক্রুজ সাফারি পরিষেবা চালু
নয়াদিল্লির সোনিয়া বিহার থেকে জগৎপুর পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ জলপথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক ক্রুজ সাফারি পরিষেবা। ‘জাতীয় জলপথ-১১০’ প্রকল্পের আওতায় ভারতীয় অন্তর্বর্তী জলপথ কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটকদের জন্য সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ক্রুজে রয়েছে কাঁচের জানালা, জিরো-ওয়েস্ট বায়ো-টয়লেট এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা।
এই বিলাসবহুল জলযাত্রার অভিজ্ঞতা পেতে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আগ্রহী পর্যটকরা দিল্লি পর্যটনের সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে সহজেই টিকিট বুক করতে পারবেন। এই প্রকল্পটি দিল্লির পর্যটন মানচিত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।