সিবিএসই ইস্যুতে তোপ রাহুলের, রিল আর পকোড়া নিয়ে মোদীকে খোঁচা!

সিবিএসই (CBSE) পরীক্ষার নতুন ‘অনস্ক্রিন মার্কিং সিস্টেম’ এবং মূল্যায়ন পদ্ধতির ত্রুটি নিয়ে দেশজুড়ে বাড়ছে বিতর্ক। সিবিএসই পোর্টালের প্রযুক্তিগত অসঙ্গতি প্রকাশ্যে আনা শিক্ষার্থী সার্থক নামক এক পড়ুয়ার সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর অভিযোগ, বর্তমান সরকার দেশের যুবসমাজকে প্রশ্নহীন রাখতে চায় এবং তাদের দক্ষতাকে রিল বানানো বা পকোড়া ভাজার মতো কাজে সীমাবদ্ধ রাখতে আগ্রহী।

শিক্ষার্থীদের অভিযোগ, সিবিএসই-র নতুন মূল্যায়ন পদ্ধতিতে স্ক্যান করা উত্তরপত্র অস্পষ্ট থাকা, পৃষ্ঠা হারিয়ে যাওয়া এবং নম্বর গণনায় ব্যাপক গরমিল দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে অন্য পরীক্ষার্থীর উত্তরপত্র পাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় সার্ভার বিপর্যয় ও পেমেন্ট বিভ্রাটে পরীক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নিট পরীক্ষার পর সিবিএসই-র এই প্রশাসনিক ও প্রযুক্তিগত বিভ্রাট দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষাবিদদের মতে, এই ত্রুটি দ্রুত নিরসন না করা হলে তা শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *