১ কোটি টাকা ক্ষতিপূরণ ও পদত্যাগ! অনড় অবস্থানে CJP

NEET পেপার ফাঁস কাণ্ড নিয়ে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সরকারি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) তাদের তিনটি মূল দাবি আদায়ে অনড় অবস্থান নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মৃত পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবে।

সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কোনো অপরাধই বরদাস্ত করা হবে না এবং অভিযুক্তদের বিচারের জন্য সরকার ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, CJP মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট করেছেন যে, বর্তমানে কোনো বিশৃঙ্খলা ছাড়াই অহিংস উপায়ে তাঁদের আন্দোলন চলবে এবং এই আন্দোলনে কোনো দুষ্কৃতীর অনুপ্রবেশ রুখতে সংগঠনটি সতর্ক রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *