ভারতের নিজস্ব বুলেট ট্রেন! দেশীয় প্রযুক্তিতে আসছে বিরাট বিপ্লব
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে বুলেট ট্রেন প্রযুক্তিতে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে ‘ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম’ (বিটিসিএস) তৈরি করছে ভারতীয় রেল। এই আধুনিক দেশীয় সিগন্যালিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থাটি দেশের প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত বুলেট ট্রেন নেটওয়ার্কের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই প্রযুক্তি গড়ে তোলা হচ্ছে।
সম্পূর্ণ ওপেন-সোর্স প্রযুক্তিতে তৈরি বিটিসিএস প্রকল্পের খরচ যেমন কমাবে, তেমনি বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী এটি মানিয়ে নেওয়াও সহজ হবে। ভবিষ্যতে এই প্রযুক্তি আন্তর্জাতিক বাজারেও ব্যবহারের সুযোগ থাকবে। এছাড়া, ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ দেশের নতুন বুলেট ট্রেন করিডোরগুলোর নকশা ও রুট পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, মুম্বাই-আহমেদাবাদ প্রকল্পে বর্তমানে ইউরোপীয় ইটিসিএস লেভেল-২ সিগন্যালিং ব্যবহৃত হচ্ছে, যা জাপান থেকে আসা ট্রেনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।