রথযাত্রায় ৫ লক্ষ টাকার অনুদান, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশির জোয়ার!

রাজ্যের রথযাত্রার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার থেকে রথযাত্রা উৎসবে সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। রাজ্যের মোট ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার মেলায় সরকারি উদ্যোগে বিশেষ সেবাকেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখান থেকে ভক্তদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করা হবে। এই জনকল্যাণমূলক কাজে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট কমিটিগুলিকে যুক্ত করা হয়েছে।

পাশাপাশি, কয়েক দশক ধরে চলে আসা প্রায় ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এই অনুদানের অর্থ দিয়ে পুরনো ও জীর্ণ রথগুলি সংস্কার করার পরামর্শ দিয়েছেন। যেসব কমিটি এবার এই তালিকায় স্থান পায়নি, তাদের হতাশ না হয়ে সঠিক তথ্য জেলাশাসক বা তথ্য ও সংস্কৃতি দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে তারা এই সরকারি সহায়তার আওতায় আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *