রাজ্যে কার্যকর গুন্ডাদমন আইন, কাদের নিশানায় নিলেন মুখ্যমন্ত্রী?

রাজ্যে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো নতুন ‘গুন্ডাদমন আইন’। ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ় অ্যাক্ট, ২০২৬’ নামে পরিচিত এই কঠোর আইনের লক্ষ্য হলো রাজ্যে দীর্ঘদিনের অপরাধী সংস্কৃতি নির্মূল করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মূলত ‘কমিউনিস্ট হার্মাদ’ ও ‘তৃণমূলী গুন্ডা’দের দমনের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই আইনের আওতায় কোনো ব্যক্তি জননিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন বা কোনো অপরাধের চক্রান্ত করছেন—এমন সন্দেহে প্রশাসন তাঁকে বিনা বিচারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আটকে রাখতে পারবে। এছাড়া ডিআইজি বা জেলাশাসকের নির্দেশে দাগী অপরাধীকে এক বছরের জন্য এলাকাছাড়া করা, বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা পুলিশের হাতে দেওয়া হয়েছে। আইনটিকে আরও কঠোর করতে এর সমস্ত ধারাকে জামিন-অযোগ্য করা হয়েছে এবং সিন্ডিকেটরাজ, তোলাবাজি, জমি দখল ও অবৈধ খনি কারবারকে সমাজবিরোধী কার্যকলাপের আওতাভুক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *