‘বন্দে মাতরম’ অপমানে ৩ বছরের জেল! ঐতিহাসিক বিল পাস সংসদে

জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর অবমাননা রোধে কঠোর আইন পাস সংসদে

জাতীয় গান ‘বন্দে মাতরম’-কে আইনি সুরক্ষা দিতে ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬’ ভারতীয় সংসদের উভয় কক্ষে পাস হয়েছে। ২৯ জুলাই রাজ্যসভায় অনুমোদনের পর আজ বৃহস্পতিবার বিরোধীদের প্রতিবাদের মাঝেই বিলটি লোকসভাতেও পাস হয়। এবার বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে। ১৯৭১ সালের ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন’-এ এই সংশোধনী আনার ফলে এখন থেকে ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর মতোই সমান আইনি মর্যাদা পাবে।

নতুন এই আইন অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে ‘বন্দে মাতরম’-এর অবমাননা বা অনাদর করা এবং কাউকে এই গান গাইতে বাধা দেওয়া ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গানের ১৫০ বছর পূর্তির বছরেই সংসদ একে জাতীয় সঙ্গীতের সমকক্ষ আইনি স্বীকৃতি দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *