E20 পেট্রলে কি নষ্ট হচ্ছে গাড়ি? সব সংশয় দূর করলেন নীতিন গড়করি!

দেশে ২০ শতাংশ ইথানল মিশ্রিত ‘E20’ পেট্রলের ব্যবহার নিয়ে পুরোনো গাড়ির মালিকদের দুশ্চিন্তা নিরসনে রাজ্যসভায় বিস্তারিত তথ্য তুলে ধরেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানান, ১ এপ্রিল ২০০৫ থেকে ২০১৬ সালের মধ্যে উৎপাদিত বিএস-৩ (BS-III) মানের কিছু দুই ও চার চাকা যানের ক্ষেত্রে রবারের পাইপ, সিল ও গ্যাসকেট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি সব গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রস্তুতকারী সংস্থার ডিজাইনের ওপর নির্ভরশীল।

মন্ত্রী স্পষ্ট করেছেন যে, E20 পেট্রল ব্যবহারের জন্য ইঞ্জিনে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। সাধারণ সার্ভিসিংয়ের সময় সামান্য কিছু রবার যন্ত্রাংশ বদলে নিলেই সমস্যার সমাধান সম্ভব। গবেষণায় দেখা গেছে, ইথানল মিশ্রিত এই জ্বালানি ব্যবহারে গাড়ির পারফরম্যান্স বা ধাতব যন্ত্রাংশে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। এছাড়া মাইলেজ কমার অভিযোগের প্রেক্ষিতে সরকার জানিয়েছে, জ্বালানির ধরনের চেয়ে বরং ড্রাইভিং অভ্যাস, নিয়মিত সার্ভিসিং, টায়ারের সঠিক প্রেশার এবং এসি ব্যবহারের ওপরই মূলত মাইলেজ নির্ভর করে। খনিজ তেলের আমদানি হ্রাস, কার্বন নির্গমন কমানো এবং কৃষকদের বাড়তি আয়ের লক্ষ্যে সরকার E20 পেট্রলের ব্যবহারে বিশেষ জোর দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *