নতুন আইনে কিচ্ছু বদলাবে না! সংসদ কাঁপিয়ে মোদী সরকারকে তুলোধোনা খাড়গের

সংসদে পেপার লিক বিরোধী নতুন বিল পেশ হতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক অবস্থান নিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদী সরকারের আনা এই বিলকে ‘মিথ্যা ও সাজানো পরিসংখ্যানের সমষ্টি’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, এর মাধ্যমে সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়। খাড়গের অভিযোগ, স্রেফ আইন পরিবর্তন করে কোটি কোটি বেকার যুবকের ভাগ্য ফেরানো বা নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি বন্ধ করা যাবে না।

রাজ্যসভায় দেওয়া বক্তব্যে খাড়গে ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মূল অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, অথচ সাধারণ পরীক্ষার্থীরা পুলিশের লাঠিপেটা ও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে। কেন্দ্র সরকার এই বিলকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে তুলে ধরলেও, বিরোধীরা একে ‘লোকদেখানো’ বলে কটাক্ষ করেছে। দেশজুড়ে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ পরীক্ষার্থীর জীবন বিপর্যস্ত হওয়ার প্রেক্ষাপটে খাড়গের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *