বালেশ্বরে বড় ধাক্কা! ১৩ আগস্ট পর্যন্ত বাতিলগুচ্ছ গুচ্ছ ট্রেন, যাত্রার আগে দেখে নিন তালিকা

বার্তা ডেস্কঃ

দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জেরে মারাত্মকভাবে ব্যাহত হতে চলেছে ট্রেন পরিষেবা। বালেশ্বর স্টেশনে জরুরি নন-ইন্টারলকিংয়ের কাজের কারণে আগামী ১৩ আগস্ট পর্যন্ত এই রুটে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ওড়িশা ও পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াতকারী হাজার হাজার নিত্যযাত্রীর প্রতিদিনের যাতায়াতে এর ফলে বড় প্রভাব পড়তে চলেছে।

রেল সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬৮০৪৯ ও ৬৮০৫০ খড়গপুর-ভদ্রক মেমু এবং ৬৮০২১ ও ৬৮০২২ খড়গপুর-বালেশ্বর মেমু ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। পাশাপাশি, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি রুটের তিন জোড়া মেমু ট্রেন এবং বালেশ্বর-ভদ্রক মেমুও এই কদিন চলবে না। এছাড়া কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে; যেমন বারিপদা-বালেশ্বর মেমু রূপসা স্টেশন থেকে পরিচালিত হবে। যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য রেলের তরফে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *