অন্নপূর্ণার টাকা পেতে দেরি! মালদায় গৃহবধূর মৃত্যুতে উত্তাল রাজনীতি

বার্তা ডেস্কঃ

মালদার গাজোল থানার বাচাহার এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার নিজ বাড়ি থেকে ৩২ বছর বয়সী অনিতা খাতুনের দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে দেরি হওয়া এবং ব্লক অফিসে বারবার ঘুরেও সুরাহা না মেলায় মানসিক অবসাদ থেকে এই চরম পদক্ষেপ নিয়েছেন ওই মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, জনকল্যাণমূলক প্রকল্পের দীর্ঘসূত্রিতার কারণেই ওই মহিলার মৃত্যু হয়েছে এবং এর দায় প্রশাসনের।

অন্যদিকে, পুলিশের প্রাথমিক তদন্তে অন্য তথ্য সামনে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা নিয়ে ওই দম্পতির মধ্যে ব্যাপক অশান্তি হয়েছিল। পাশাপাশি, তাঁদের সংসারে নিয়মিত পারিবারিক কলহ ও হিংসার ঘটনা ঘটত বলেও জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *