রাজনীতিমুক্ত ক্যাম্পাসের নামে এই কি আসল রূপ, শমীকের যুক্তিতে ধন্দ!

বার্তা ডেস্কঃ

রাজ্যের হাসপাতাল ও শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সংশ্লিষ্ট নেতারা। কিন্তু উচ্চশিক্ষা দফতরের সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। রাজ্যের ২৪৭টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে একের পর এক বিজেপি সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তবে কি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে রাজনীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি কেবল কথার কথাই ছিল?

এই সমালোচনার জবাবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও হেনস্থা ঠেকাতে সচেতনভাবেই রাজনৈতিক ব্যক্তিত্বদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি অতীতে এক শিক্ষিকাকে নিগ্রহের ঘটনার কথা উল্লেখ করেন। যদিও বিরোধীদের পালটা যুক্তি, যে ঘটনার কথা শমীকবাবু তুলে ধরেছেন, সেখানে খোদ তৎকালীন রাজনৈতিক সভাপতি নিজেই অভিযুক্ত ছিলেন। ফলে সর্ষের মধ্যেই ভূত থাকার পরেও শিক্ষাঙ্গন রক্ষার নামে নেতাদের কলেজ পরিচালনার দায়িত্বে বসানো নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *