বদ্রীনাথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ হারালেন ৬ যাত্রী!
বার্তা ডেস্কঃ
উত্তরাখণ্ডের দেবভূমিতে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। বদ্রীনাথ ধাম থেকে পুণ্যার্থীদের নিয়ে দেহরাদুন ফেরার পথে আবহাওয়ার অবনতির জেরে নিখোঁজ হয়ে যাওয়ার পর ভেঙে পড়ে একটি যাত্রীবাহী হেলিকপ্টার। চামোলি জেলার উপর দিয়ে ওড়ার সময় আচমকাই কপ্টারটির সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তল্লাশি অভিযান শুরু করা হলে উদ্ধারকারী দল পাহাড়ের বুকে কপ্টারটির ধ্বংসাবশেষ দেখতে পায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই হেলিকপ্টারে পাইলট সহ মোট ছয়জন যাত্রী ছিলেন এবং সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উত্তরাখণ্ড পুলিশ। তবে দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে কিছু সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত মৃতদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।