আলোর উৎসবে কি বৃষ্টি হানা দেবে, নাকি রোদ ঝলমলে থাকবে আকাশ!

কালীপুজো ও ভূত চতুর্দশীর এই আনন্দমুখর সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মূলত পরিষ্কার ও রোদঝলমলে থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনি ও রবিবার উৎসবের দিনগুলিতে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে, তবে শনিবার রাজ্যজুড়ে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরফলে উৎসবের মেজাজে মনোরম আমেজ বজায় থাকবে।

অন্যদিকে, আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কলকাতার আকাশে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘের দেখা মিলতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া অনুকূল থাকায় উৎসবের আনন্দে বড়সড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *