দেশের সুরক্ষায় জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন মোদী!
দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর, বার্তা দিলেন শক্ত অবস্থানের
বস্তার: প্রতিবারের মতো এবারও দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির উৎসবে সামিল হতে বুধবার তিনি পৌঁছান ছত্তিশগড়ের বস্তারে। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোর উৎসবে অংশ নিয়ে তিনি দেশের অখণ্ডতা ও সুরক্ষার ওপর জোর দেন।
জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁদের দীপাবলির শুভেচ্ছা জানান। দেশের সুরক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করে মোদী বলেন, “দেশ সুরক্ষিত থাকলে বাইরের শত্রুরা চোখ তুলে তাকাতে পারে না।” দেশের সীমান্ত রক্ষায় জওয়ানদের ত্যাগ ও সাহসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, জওয়ানদের এই নিরলস পরিশ্রমের ফলেই দেশবাসী নিশ্চিন্তে উৎসবে শামিল হতে পারে।
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই দীপাবলির দিনে সীমান্তে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটানো প্রধানমন্ত্রীর রুটিন হয়ে দাঁড়িয়েছে। বস্তারের এই সফরে তিনি জওয়ানদের মনোবল বৃদ্ধির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেন।