মেয়ের বিয়ের আগেই জামাইয়ের সাথে উধাও শাশুড়ি!

উত্তরপ্রদেশের বস্তি জেলায় মেয়ের বিয়ের চার মাস আগে হবু জামাইয়ের হাত ধরে হবু শাশুড়ির পালিয়ে যাওয়ার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা চূড়ান্ত হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ নিয়ে কথা বলতে শুরু করেন তরুণীর মা। একপর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানাজানি হয় এবং ওই মেয়ের বিয়ে ভেঙে দেওয়া হয়।

বিয়ে ভেঙে গেলেও শাশুড়ি ও প্রাক্তন হবু জামাইয়ের মধ্যকার সম্পর্ক অব্যাহত থাকে। সম্প্রতি তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। আলিগড়েও সম্প্রতি এ ধরনের একটি ঘটনার উল্লেখ পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *