যাদবপুরে বুলডোজারের তাণ্ডব, পুলিশের লাঠিচার্জে রক্তক্ষয়ী পরিস্থিতি!

রবিবার রাতে রেলের জমিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় যাদবপুর স্টেশন চত্বর। রেল কর্তৃপক্ষের নির্দেশে বুলডোজার দিয়ে দোকান ও নির্মাণ সরানোর সময় স্থানীয় হকার ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ বাধে। হকারদের পুনর্বাসনের দাবিতে বাম ও কংগ্রেসের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনায় নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকে পুলিশ আটক করেছে।

আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু ঝুপড়ি ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। রেল কর্তৃপক্ষের দাবি, সাইডিং এলাকা থেকে বেআইনি নির্মাণ সরানোর জন্যই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে পুনর্বাসনের দাবি না মেনে আকস্মিক এই উচ্ছেদ অভিযানের ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *