মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ফ্ল্যাটে পুলিশের জোর তল্লাশি!

মেসি কাণ্ডে নাম জড়ানোর পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পুলিশি হাজিরা এড়িয়ে চলায় বেহালার সাহাপুর কলোনিতে তাঁর ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এদিকে নিজের আইনি রক্ষাকবচের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দেওয়ায় প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির সম্ভাবনা জোরালো হয়েছে। এর আগে তার ভাই স্বরূপ বিশ্বাস তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়ে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্তকারীদের ধারণা, অভিযুক্ত দুই ভাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ওই ফ্ল্যাটে লুকিয়ে রাখা থাকতে পারে, যার সন্ধানেই আবাসনটি ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

বিধাননগর দক্ষিণ থানা গত সোমবার সকাল ১১টার মধ্যে অরূপ বিশ্বাসকে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও তিনি সেখানে উপস্থিত হননি। এর আগের নোটিশে তিনি অসুস্থতার কারণ দেখালেও কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি। একদিকে ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি এবং অন্যদিকে অরূপ বিশ্বাসের ক্রমাগত পুলিশি সমন এড়িয়ে যাওয়া— এই দুই পরিস্থিতিতে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, দ্বিতীয় নোটিশ অমান্য করায় পুলিশ এখন প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে চলেছে। বর্তমানে অরূপ বিশ্বাসের কোনো খোঁজ না মেলায় পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *