হায়দরাবাদের পাবে ভয়াবহ মধুচক্রের পর্দাফাঁস, ছদ্মবেশে রাতভর অভিযান!

হায়দরাবাদের কুকাটপল্লীর ‘কিংস অ্যান্ড কুইন্স পাব’-এ চলা অনৈতিক কর্মকাণ্ডের পর্দাফাঁস করেছে সাইবারাবাদ পুলিশ। রবিবার সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ২০১৮ ব্যাচের আইপিএস ও কুকাটপল্লীর ডিসিপি রিতী রাজ। অভিযানের সময় নিজের পরিচয় গোপন রেখে সাধারণ নারীর ছদ্মবেশে পাবের ভেতরে ঢুকে পরিস্থিতির সত্যতা যাচাই করেন এই পুলিশ কর্মকর্তা। এরপরই পুলিশের একটি বিশেষ দল ওই পাবে অতর্কিত হানা চালায়।

অভিযানে পাবটিতে অনুমতিহীন সময়ের পরও মদ পরিবেশন এবং অপ্রাপ্তবয়স্কদের প্রবেশের মতো নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। পুরুষ গ্রাহকদের আকৃষ্ট করতে নারীদের ব্যবহার ও অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে পাবের ৪ জন নারী ও ৫ জন পুরুষ কর্মীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কেপিএইচবি থানায় ভারতীয় ন্যায় সংহিতা ও অনৈতিক পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। পূর্বে ২০২৫ সালেও পাবটির বিরুদ্ধে একাধিক মামলা ছিল। ইতিপূর্বে সাইবার ক্রাইম ও হাইপ্রোফাইল মামলার তদন্তে দক্ষতার পরিচয় দেওয়া আইপিএস রিতী রাজের এই সাহসী পদক্ষেপকে প্রশাসনিক মহলে ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *