গ্রেফতারির ভুয়ো খবরে তোলপাড়, ক্ষোভে ফুঁসছেন মিমি!

টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে জড়িয়ে ‘বনগাঁ কাণ্ড’ সংক্রান্ত সম্প্রতি ডিজিটাল সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব ধরনের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এমন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি এবং এ বিষয়ে কোনো এফআইআর-ও দায়ের করা হয়নি। বিশেষ করে গত ৬ জুন তনয় শাস্ত্রীর বয়ানের ওপর ভিত্তি করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা করেছেন তিনি।

মিমি চক্রবর্তীর দাবি, দায়িত্বজ্ঞানহীন এই প্রতিবেদনের কারণে তাঁর দীর্ঘদিনের অর্জিত সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব তথ্য যাচাই না করেই প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন অভিনেত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এরপরেও যদি এমন ভুল খবর ছড়ানো হয়, তবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *